বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে এম.সি ছাত্রলীগের বাধা

ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে এম.সি ছাত্রলীগের বাধা

এম.সি কলেজ, প্রতিনিধি: সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) ক্যাম্পাসে ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও সমাবেশ করতে দেয়নি এম.সি ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার মুখে পশু হয়েছে বাম ছাত্ররাজনীতির সংগঠন বলে পরিচিত ছাত্রফ্রন্টের সমস্ত আয়োজন। ক্যাম্পাসের অবস্থানরত ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীর প্রস্তুতি নেয়ার সময় এমসি কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছাত্রফ্রন্টের কর্মসূচী স্থলে আসে। এ সময় তারা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করা যাবেনা বলে হুঁশিয়ারি করেন।

ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দের সাথে কথা বলার এক পর্যায়ে ছাত্র ফ্রন্ট কর্মীদেরকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীরা কিল-ঘুষির পাশাপাশি বেল্ট ও বাঁশ দিয়ে কলেজ ছাত্রফ্রন্টের সদস্য সচিব আল আমিনসহ নিজেদের ১০-১২ জন কর্মীকে আহত করেছে বলে অভিযোগ করছে এম.সি কলেজ ছাত্রফ্রন্ট।
কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন বলেন, আমাদের পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে বাধা দেয়া অগণতান্ত্রিক আচরণের বহি:প্রকাশ। আমরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ‘ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি। কিন্তু কোন ধরনের মারামারি অথবা আহতের খবর শুনিনি।’ বর্তমানে পুলিশের একটি দল এমসি কলেজে অবস্থান করছে বলে তিনি জানান।
এদিকে প্রতিষ্টাবার্ষীকীতে এম.সি ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ছাত্রফ্রন্টের কর্মীরা বিক্ষোভ মিছিল করবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com