বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ওবায়দুল হক মিলন, যুগ্ম-আহবায়ক রাধিকা রনজন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সাংবাদিক আবু সাইদ হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। সোমবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডেকার হাওর কাদিপুর ডাবর ব্রীজ সংলগ্ন ২০, ২১, ২২, ২৩ ও ৩১নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প এবং বিকাল ৩টায় পূর্বপাগলা ইউনিয়নের ডেকার হাওর কাড়ারাই সংলগ্ন ১১, ১২, ১৩, ৭নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র নির্মানাধীন বেরী বাঁধ পরিদর্শন করেন। পূর্বপাগলা ইউনিয়নের খুদিরাই গ্রাম সংলগ্ন ৫টি (পিআইসির) কাজ এখনও শুরু হয়নি। পরিদর্শনকালে (পিআইসিদের) বাঁধে পাওয়া যায়নি। এ ব্যাপারে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ওবায়দুল হক মিলন জানান, ২০, ২১, ২২, ২৩ ও ৩১ এবং ১১, ১২, ১৩নং (পিআইসির) বাঁধের কাজ প্রায় ৪৫ থেকে ৫০% হয়েছে। এ ব্যাপারে (পিআইসি) আলী আহমদ, আরশ আলীসহ সকল (পিআইসি) জানান, আগামী ২৮ তারিখের মধ্যে আমাদের বাধের কাজ শেষ করতে পারব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com