মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
সৌদি সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা বরখাস্ত

সৌদি সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা বরখাস্ত

আমার সুরমা ডটকম ডেস্কমধ্যরাতে রাজকীয় ডিক্রি জারি করে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সেনাপ্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্তির আগে আগে এই রদবদলের ঘটনা ঘটলো। খবর বিবিসির।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবের সেনাপ্রধানসহ রয়েছেন বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানরাও। মধ্যরাতে বাদশাহ সালমানের নামে কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। তবে ধারণা করা হচ্ছে, রাজকীয় এসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদিআরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এই খবর প্রকাশিত হলেও, এর কোনো কারণ জানানো হয়নি। দেশটিতে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীও নিয়োগ দেয়া হয়েছে, যাদের মধ্যে একজন নারী মন্ত্রীও রয়েছেন। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্তির ঠিক আগে আগে দেশটির সামরিক বাহিনীতে এই রদবদলের ঘটনা ঘটলো।

গত বছর যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানেই বেশ কয়েকজন পরিচিত সৌদি নাগরিক, প্রিন্স, মন্ত্রী আর কোটিপতিদের রিয়াদের একটি পাঁচ তারকা হোটেলে বন্দী করা হয়েছিল। বিবিসির সংবাদদাতারা বলছেন, বাদশাহের ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোয় এটি আরেক দফা সংস্কার চালানো হলো, যদিও এসব পদক্ষেপের পেছনে তার পুত্র এবং উত্তরাধিকারী যুবরাজ সালমান রয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের অভিযানও যুবরাজের সিদ্ধান্তে হয়েছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে। কিন্তু এসব পদক্ষেপের মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, দেশটির প্রচলিত অনেক রীতিনীতি তিনি ভাঙতে চলেছেন। -বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com