শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

এক ব্যক্তি দু’টি গুরুত্বপূর্ণ পদে কর্মরত

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জসুনামগঞ্জের দোয়ারাবাজার ও সিলেটের বিশ্বনাথে এক ব্যক্তি দু’টি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দু’জেলার সর্বত্র ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের উদয়পুর গ্রামের সমশর আলীর পুত্র আব্দুল মুকিত লামাকাজি ইউপির রেজিস্ট্রার্ড নিকাহ রেজিষ্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সূপার পদে কর্মরত রয়েছেন। অথচ চামতলা এলাকা থেকে লামাকাজির দূরত্ব হচ্ছে প্রায় একশ’ কিলোমিটারের অধিক। একই সময়ে একই ব্যক্তি দু’কর্মস্থলে তিনি কিভাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন তা রহস্যজনক। যা মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ (২০) এর পরিপন্থি। বিধিমালা ২০-এ বলা হয়, চাকুরি গ্রহণের ক্ষেত্রে বাঁধা-নিষেধ। কোন নিকাহ রেজিস্ট্রার তাকে যে এলাকার জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে সে এলাকায় বা উক্ত এলাকা সংলগ্ন কোন ওয়ার্ড, পৌরসভা বা ইউনিয়নের কোন মসজিদ অথবা বেসরকারি স্কুল, কলেজ অথবা বেসরকারি মাদরাসা ব্যতিত অন্য কোথায়ও চাকুরি করতে পারবেনা। কিন্তু এসব আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতারণার মাধ্যমে তিনি দু’কর্মস্থলে চাকুরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে চামতলা মাদরাসার ছাত্রছাত্রী ও অভিবাবকবৃন্দ গত ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আব্দুল মুকিত দু’কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে স্বীকারোক্তি দিয়ে আপাতত ব্যস্ত থাকার অজুহাতে তিনি মোবাইলটি কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com