রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

‘আজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই’

আমার সুরমা ডটকম ডেস্কআজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই মন্তব্য করে প্রতিটি টেলিভিশনে পবিত্র রমজান মাসে পাঁচ ওয়াক্ত আজান সম্প্রচারের নির্দেশ দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট। একইসঙ্গে রমজান মাসে কোনো ধরনের সার্কাস সম্প্রচার করা যাবে না বলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সৌকত আজীজ সিদ্দিকী রমজান ট্রান্সমিশন এবং মর্নিশ শো আচরণবিধির ওপর কার্যকর মামলার শুনানিতে এ রায় ঘোষণা করেন। খবর এক্সপেস নিউজের।

এসময় বিচারক সৌকত আজীজ বলেন, কোনো কোনো টিভি চ্যানেল তো আজান সম্প্রচারই করে না বরং আজানের সময় নাচ গান ও বিজ্ঞাপন সম্প্রচার করে। পিটিভি পর্যন্ত আজান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এটা চলতে থাকলে পাকিস্তান নাম থেকে ইসলামি প্রজাতন্ত্রও মুছে যাবে।

এ শুনানিতে ইসলামাবাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রতিটি টিভি চ্যানেলে পাঁচ ওয়াক্ত আজান সম্প্রচার আবশ্যক। বিচারক সৌকত আজীজ বলেন, ইসলামি পরিচয় ও বিশ্বাস রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। ইসলাম উপহাস করার অধিকার কাউকে প্রদান করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com