মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
চার দফা দাবিতে সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

চার দফা দাবিতে সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

কৃষকদের বিনামূল্যে সার, বীজ কীটনাশক সরবরাহ, সুদবিহীন কৃষিঋণ প্রদান, বিগত বছরে সঠিকভাবে কাজ করেছে পিআইসিদের সর্বশেষ কিস্তি পরিশোধ ও চলমান কৃষি সহায়তা কার্ড বাতিল করে প্রকৃত বোর চাষিদের পৃথক তালিকা প্রনয়নসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। শনিবার সকাল এগারোটায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রেীয় সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সম্মানীত সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ইয়াকুব বখত বহলুল, ডা. শোর্শেদ আলম, সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদর উপজেলা সদস্য সচিব শহীদ নূর আহমেদ, দুর্জয় প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহসভাপতি সুখেন্দু সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল, সুনামগঞ্জ পৌল সভার মহিলা কাউন্সিলর শেলী চৌহান, সদর উপজেলা আহ্বায়ক, চন্দন রায়, স্বপন কুমার দাস, আফরোজ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com