শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বুধবার (৩১ মার্চ) রাতে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতা, কর্মী, সমর্থকদের সমাগম ঘটে-বিএনপির এধরণের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত: স্থগিত করা হলো।

তবে, ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএনপি জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের প্রতি করোনাভাইরাসের ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com