বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
প্যারিসে আরেক মুসলিম তরুণের বীরত্বগাঁথা

প্যারিসে আরেক মুসলিম তরুণের বীরত্বগাঁথা

we187-300x169আমার সুরমা ডটকম ডেক্স : শুক্রবার রাতে যখন গোলাগুলি শুরু হলো তখন সাফের প্যারিসের কাসা নস্ত্রা রেস্তোঁরার বারের পেছনে কাজ করছিলেন। যেখানে বসে তিনি প্রায় মরতে বসেছিলেন সেখানে দাঁড়িয়েই সেই বিভীষিকার কথা শান্তভাবে বলে চললেন। ‘আমি ছিলাম কাউন্টারে। আমরা বিস্ফোরণ শুনতে পেলাম-সত্যিই বিশাল আওয়াজ। সবাই হুড়োহুড়ি শুরু করল, গ্লাসগুলো আমাদের ওপর ভেঙে পড়তে শুরু করল। এটা ছিল ভীবৎস। সর্বত্র গ্লাস ছড়িয়ে পড়ে, আমাদের মুখে ওপর আঘাত করে। আমি দেখলাম ফুটপাতে দুজন নারী গুলিবিদ্ধ হয়েছেন-একজন হাতে আর অন্যজন কাঁধে। সত্যিই তাদের ভীষণ রক্তক্ষরণ হচ্ছিল।’ বিপদ আসন্ন জেনেও সেফার তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি গোলাগুলি থামার অপেক্ষায় ছিলেন। এরপর আহত দুই নারীকে ভেতরে নিয়ে এলেন। ‘আমি তাদের তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নীচ তলায় দ্রুত নেমে পড়লাম। আমি তাদের নিয়ে বসে পড়লাম এবং রক্ত বন্ধের চেষ্টা করলাম।’ ‘সিঁড়ি বেয়ে নীচে নামার সময়ও আমরা শুনতে পেলাম যে উপরে গোলাগুলি চলছে। এটা ছিল ভীতিকর অবস্থা।’ তবে আতঙ্কিত হলেও তারা আরো অনেক খারাপ পরিস্থিতি থেকে রক্ষা পান। ‘আমরা যখন বেরিয়ে এলাম তখন দেখলাম রাস্তায় বহু লাশ পড়ে আছে। অনেকে আহত হয়েছেন।’ কাসা নস্ত্রা এলাকাটিতে মিশ্র বর্ণের মানুষের বাস। এখানে বহু মুসলিম থাকেন যাদের অনেকে আরব বংশোদ্ভূত। প্যারিসের প্রধান মুসলিম অধ্যুষিত এই এলাকাটির বহু মুসলমানই শুক্রবারের ঘটনায় ক্ষুব্ধ। ‘আমরা তাদের মত নই,’ হামলাকারীদের সম্পর্কে বলছিলেন ৪৪ বছর বয়সী জামাল। ‘তাদের ব্যাপারে আমাদের তো করার কিছু নেই। আমরা বিরক্ত।’ তবে এই হামলা যে মুসলিম সম্প্রদায়ের ওপর বিরাট প্রভাব ফেলবে তা নিয়ে জামালও বিচলিত। ‘ফরাসিরা আমাদের গ্রহণ করে না’ বলছিলেন তিনি। এসব লোক কেন আল্লাহর নামে অনিষ্ট করতে চায়? তাদের জীবনে ভুলটা কোথায়? ফ্রান্সে বিশেষ কোনো সমস্যা রয়েছে কি? এসব প্রশ্নের জবাব নেই আলজেরীয় বংশোদ্ভূত সেফারের কাছেও। সেফারের এ ঘটনা আমাদের গত জানুয়ারিতে প্যারিসে হামলায় সময় একইভাবে কোসার সুপারমার্কেটে বহু লোকের জীবন বাঁচাতে সহায়তাকারী মালির তরুণ অভিবাসী লাসানা বাথিলির কথা স্মরণ করিয়ে দেয়। তারা উভয়েই মুসলিম। তারা উভয়ই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচিয়েছেন- যেখানে ইসলামের নামে বহু লোক হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফ্রান্সের মুসলিম সমাজে সম্ভবত এটাই বৈপরীত্য। সেফারকে জিজ্ঞাসা করা হলো- ইসলামের নামে হত্যা করার দাবি সম্পর্কে তার প্রতিক্রিয়া কী? ‘এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। সত্যিকার মুসলিমরা মানুষ হত্যা করতে পারে না। এরা ক্রিমিনাল।’ সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com