বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

জামালগঞ্জে মিছিল ও পথসভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: আগামি ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা রেস্টহাউজে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ। উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজিবের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আল আমিন শুভ, তামিম আহমেদ চৌধুরী, সাদ্দাম হোসেন, সালেহ আহম্মদ, অয়ন, রাজীব আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, আগামি ১১ মার্চ জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবেন এবং বরুণ কান্তি দে’কে সুনামগঞ্জ জেলা সভাপতি হিসেবে দেখতে চাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের আগমনকে স্বাগত জানিয়েছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com