মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

nirbachoncommission1429630511_114738আমার সুরমা ডটকম : আজ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি। এর আগে গত ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। পরে ওই ভোটার তালিকার বিষয়ে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয়। নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, আজ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে নারী ভোটার বাড়াতে নানা উদ্যোগের পরও নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৫ সালে নিবন্ধিত প্রায় ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। এ হিসাবে পুরুষ ভোটার ৫৩ শতাংশ ও নারী ভোটার ৪৭ শতাংশ, অর্থাৎ নতুন ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ৬ শতাংশ কম। বিদ্যমান তালিকায় ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। আর হালনাগাদে ভোটার হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। সব মিলে খসড়া অনুযায়ী নতুনে বছরে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫৮৯ জনে। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। ২০১৩ ও ২০১৪ সালের হালনাগাদে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। এতে পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ ছিল। পুরুষ-নারীর অনুপাতের ব্যবধান ছিল ১২ শতাংশ। তবে প্রয়োজনীয় সংশোধন শেষে বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটারের যে তালিকা রয়েছে তাতে পুরুষ ৫০ দশমিক ৩৭ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৬৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com