শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইমাম হত্যার প্রতিবাদে দিরাইয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

ইমাম হত্যার প্রতিবাদে দিরাইয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

4আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বাদ আসর দিরাই থানা পয়েন্টে মাওলানা আব্দুর রহমানসহ দেশব্যাপি হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপত্বিতে, শাব্বির আহমদ সরদার ও এম ইসতেখার আলম চৌধুরী জাবিরের যৌথ পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সিলেট জমিয়ত নেতা মাওলানা আলী নূর, মাওলানা মুফতি সারওয়ার হুসাইন, দিরাই জমিয়ত নেতা মাওলানা মহিউদ্দিন কাসেমী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা এনাম আহমদ, মাওলানা খালেদ আহমদ জায়ীম, মাওলানা মাছুম আহমদ, ছাত্রনেতা আব্দুল্লাহ রাজন, মাসউদ আহমদ হিরা প্রমুখ। বক্তারা বলেন, মাওলানা আব্দুর রহমান হত্যাকারীসহ সকল ঘাতকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে বিচার কাজ সম্পাদন করুন। নতুবা আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা আরো বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই, যারা গুম-খুন ও হত্যা করে ওরা মসুলমান হতে পারেনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com