সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
এই কিশোরীর দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপটির সাথে!

এই কিশোরীর দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপটির সাথে!

আমার সুরমা ডটকম ডেস্কভারতের উত্তরপ্রদেশের ঘতমপুরের এক কিশোরীর দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ কাল কেউটের সাথেই। তার সাপ বন্ধুকে ছেড়ে এক মুহূর্তের জন্যেও থাকতে পারছে না সে! বিষাক্ত সাপটিকে নিয়ে খেলা করা, এক বিছানায় ঘুমোয়-এমনকি‚ খাওয়ার সময় বন্ধুর মুখে তরকারিও ঢুকিয়ে দেয় কাজল। কাজলের বাবা তাজ মহম্মদ গত ৩৩ বছর ধরে ঘতমপুরে সাপ ধরার কাজ করেন। তার বড় ছেলেও এই পেশা নিয়েছেন। কিন্তু কাজলের মতো সাপ-বন্ধু? না‚ বাপ-ছেলে ভাবতেও পারেন না।

কাজল কিন্তু বহুবার কেউটে ছোবল খেয়েছে। কিন্তু পোষ্যর উপর রাগ করে না সে। তার কথায়‚ পোষ্যকে একমাত্র খুব বিরক্ত করলেই তখন ছোবল দেয় সেটি। মুখে যা-ই বলুক‚ অনেকবার কাজল বিষের চোটে জ্ঞান পর্যন্ত হারিয়েছে। বাবার আনা ওষধিই তখন ভরসা। বন থেকে খুঁজে আনা সেই গোপন ওষধি মাখন আর গোলমরিচের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে হয়। দিতে হয় ক্ষতস্থানেও। ওষধির গোপনীয়তা বাইরে বলতে চান না অভিজ্ঞ সাপুড়ে তাজ মহম্মদ খান। কাজলের মা সালমা বানো কিন্তু মেয়ের এই সাপ-দোসর পছন্দ করেন না। একদিন বন্ধুকে কাঁধে জড়িয়ে নিয়ে স্কুলে চলে গিয়েছিল কাজল। ঢোকার অনুমতি পায়নি। তাই‚ সালমা চান না মেয়ে রাতদিন সাপের সঙ্গে থাকুক। কিন্তু ভবী ভোলবার নয়। বিষধর কেউটেই প্রিয় বন্ধু কাজলের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com