বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ওমানি শেখের হাত থেকে মুক্তি চায় এই কিশোরী

আমার সুরমা ডটকম ডেক্সসম্প্রতি ভারতে এসে হায়দরাবাদের নবাব সাহেব এলাকার এক কিশোরীকে বিয়ে করে নিজের দেশ ওমানে নিয়ে গেছেন ৬৫ বছর বয়সী শেখ। তবে কিশোরীর মা সায়িদা আন্নিসা গত বুধবার ফালাকনুমা পুলিশ স্টেশনে এসে এ ব্যাপারে অভিযোগ করেন।

তার অভিযোগ, মেয়ের অমতে তার স্বামী সিকান্দার এবং তার ননদ মিলে ওই বৃদ্ধের সঙ্গে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছে। তার মেয়ে কোনোভাবেই ওই লোককে বিয়ে করার মনমানসিকতা রাখেনা। তিনি আরও বলেন, গত রমজানের আগে একটি আবাসিক হোটেলে তারাই কাজী ডেকে মেয়ের বিয়ে দিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি। ওমান থেকে নিজের মেয়েকে ফিরিয়ে আনার দাবিও জানান সায়িদা। বিয়ের পর চারদিন আবাসিক হোটেলে একসঙ্গে কাটানোর পর তার মেয়ের পাসপোর্ট জোগাড় করে ওমানে নিয়ে গেছেন ওই বৃদ্ধ। তাতে তার স্বামী সিকান্দার সহায়তা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

মেয়েটির মা পুলিশকে জানান, তার মেয়ে এখন কান্নাকাটি করছে এবং হায়দরাবাদে ফিরতে চাচ্ছে। তবে শেখের দাবি, তিনি পাঁচ লাখ রুপির বিনিময়ে ওই কিশোরীকে কিনে নিয়েছেন। সিকান্দারকে সেই রুপি দিয়েছেন তিনি। ওই পাঁচ লাখ রুপি ফেরত দিলেই কিশোরীকে ভারত পাঠিয়ে দিবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com