রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

amarsurma.com
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

আমার সুরমা ডটকম:

একটি কুচক্রি মহলের ইন্ধনে নিজের ভাই-বোনদের ঠকিয়ে পিতার সম্পতিতে একক দখলদারিত্ব রেখে ভোগ করছেন মোঃ সফর আলী নামের এক ব্যক্তি। আর এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে স্থানীয় প্রশাসন ও আদালতে অভিযোগ-পাল্টা অভিযোগ। স্থানীয় প্রশাসন এর মীমাংসা করতে না পারায় অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত পিতার সন্তান জাহির মিয়া ওরফে জাহির আলী। ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের ঘাগটিয়া গ্রামের।
দিরাই থানা, উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা যায়, গ্রামের মৃত মিছির আলীর ছেলে উছমান আলী সরকার কর্তৃক ভূমিহীন হিসেবে শুকুরনগর মৌজার ১নং খতিয়ানের ৮০নং জেএলস্থ ৫৫৫ দাসের ৪৫ শতক (দেড় একর) ভূমি বন্দোবস্তপ্রাপ্ত হন। পরবর্তীতে ৮৮ শতাংশ জায়গা ক্রয় সূত্রে মালিক হন। এরমধ্যে বাড়ি ৪৮ শতাংশ ও চারা-বিছরা ৪০ শতাংশ। উল্লেখিত উছমান আলী ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারিতে মারা যান। এ সময় তিনি ২ স্ত্রী আছিয়া বিবি, জাহেরা বেগম, ৩ ছেলে আব্দুন নূর, মোঃ সফর আলী, আব্দুল মতিন ও ৩ মেয়ে মহিমা বেগম, ঝরণা বিবি, আনরা বিবিকে রেখে মারা গেলে বিভিন্ন কুট-কৌশলে মেজো ছেলে মোঃ সফর আলী সব সম্পত্তি একাই জবর দখল করে ভোগ করছেন। বিষয়টি তিনি অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রেখে বাকি ভাই-বোনদের বঞ্চিত রেখেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে স্বত্ত্ব (বাটোয়ারা) চাওয়ায় ক্ষিপ্ত হন মোঃ সফর আলী। এরপর বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হন মৃত উছমান আলী বঞ্চিত সন্তান আব্দুন নূরের ছেলে জাহির মিয়া ওরফে জাহির আলী। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রয়েছে দিরাই থানা ও আদালতে একাধিক মামলা এবং অভিযোগ।
এদিকে উছমান আলী মারা যাওয়ার প্রায় এক মাস আগে ২০০৫ সালের ৩০ জানুয়ারি তার ছোট ছেলে আব্দুল মতিনের কাছে সাফ কাবালায় নয় হাজার টাকা মূল্যে দিরাই পৌরশহরের শুকুরনগর মৌজার ৮০নং জেএলস্থ ৫৪৮ খতিয়ানের (ডিপি ১৩৫) ১১২১ হাল দাগের টিপ সহিতে দুই শতক ভূমি বিক্রি করেন। এছাড়া আব্দুল মতিন পিতার আর কোনো সম্পত্তিতে ভাগ পাননি।
অন্যদিকে মরহুম উছমান আলী ও তার দ্বিতীয় ছেলে মোঃ সফর আলী নিজ গ্রামের মৃত আরমান উল্লাহর ছেলে আব্দুল গফুর ও মোঃ নঈম উল্লাহর কাছে শুকুরনগর মৌজার ৮০নং জেএলস্থ ৫৪৮ ও ৫৪৯ নং খতিয়ানের (ডিপি ১৩৫) ১২৮৫ হাল দাগের পাঁচ শতক ভূমি বিক্রি করেন। সেখানে মোঃ সফর আলী নামের পরিবর্তে মোঃ সফাত উল্লাহ দেয়া হয়। অথচ তাদের পরিবারের উত্তরাধিকার সনদে এ নামে উছমান আলীর কোনো ছেলে নেই বলে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীরা একে মোঃ সফর আলীর প্রতারণা হিসেবে বর্ণনা করেছেন।
উছমান আলীর মেয়ের পক্ষের নাতি উপজেলার সাদিরপুর গ্রামের মোঃ আজাদ মিয়া জানান, আমার নানার সম্পত্তিতে আমাদের অধিকার রয়েছে। যদিও আমরা এখন পর্যন্ত নিতে আসিনি। কিন্তু নানার সম্পত্তি যেভাবে তিনি একা ভোগ-দখল করতেছেন, তা ঠিক নয়। বরং তিনি ভাই-বোনদের প্রকৃত প্রাপ্য সবাইকে বুঝিয়ে দেয়া উচিত ছিলো। তিনি তা না করে উল্টো মামলার ভয় দেখিয়ে একাই ভোগ-দখলে রয়েছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত মৃত আব্দুন নূরের ছেলে জাহির মিয়া ওরফে জাহির আলী জানান, আমার দাদা উছমান আলী ছিলেন সহজ-সরল প্রকৃতির লোক। আমরা তখন ছোট থাকায় আমার দাদার সম্পতি নানা ধরণের ভুল বুঝিয়ে মোঃ সফর আলী আত্মসাতের চেষ্টা করছেন। তিনি নিজের নাম ভুল দিয়ে জায়গা বিক্রি করছেন, যা প্রতারণার শামিল। তাছাড়া নিজের ভাই ও বোনদেরকে কোনো সম্পতি না দিয়েই মোঃ সফর আলী একাই দখল ও ভোগ করতেছেন। আমরা যখন এর প্রতিকার চাইছি, তখনি তিনি আমাদের নানাভাবে হয়রানী করছেন। এ নিয়ে অধিকার চাইতে গিয়ে তার লালিত বাহিনী দ্বারা একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তিনি আরো জানান, আমার দাদার সম্পত্তি থেকে পিতার অংশ পাওয়ার জন্য দিরাই থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কোথাও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ আদালতের দ্বারস্থ হয়েছি। অনেকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু আমার চাচা মোঃ সফর আলী এলাকার বিচারক, আইন-আদালত কিছুই মানেন নি। তাছাড়া সরকারি আইনে বন্দোবস্তের জমি বিক্রি করা যায় না।
নাম প্রকাশ না করার শর্তে ঘাগটিয়া গ্রামের একাধিক মধ্যস্থতাকারী জানান, আমরা বার বার চেষ্টা করেছি সমাধান করার, কিন্তু বিভিন্ন অজুহাতে মোঃ সফর আলী রীতিমতো মধ্যস্থতাকারীদেরকে অবমাননা করেছেন।
জানতে চাইলে মৃত উছমান আলীর দ্বিতীয় ছেলে মোঃ সফর আলী বলেন, আমার পিতা জীবিতবস্থায়ই তিনি তার সম্পত্তি বিক্রি করে গেছেন। আমার সৎ মা ও স্ত্রীর কাছে বিক্রি করেছেন। আমি অন্যায়ভাবে কোনো জায়গা দখল-ভোগ করছি না। আদালতে মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি এ বিষয়ে এখন বেশি কিছু বলতে পারবো না। বিষয়টি আদালতে বিচারাধীন। আমি এক মামলার রায় পেয়েছি, আরেকটির রায় পেয়ে যাবো বলেও তিনি দাবি করেন। বন্দোবস্তের জায়গা বিক্রি করা যায় কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ছিলো ১০ বছরের মেয়াদের বন্দোবস্ত। ফলে ১০ বছর পর স্বাভাবিকভাবেই জমির মালিক হয়ে যান বন্দোবস্ত গ্রহণকারী। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেন নি। নিজের জাতীয় পরিচয়পত্র ও পৌরসভার হোল্ডিং কার্ডে মোঃ সফর আলী থাকলেও নঈম উল্লাহর কাছে বিক্রিত দলিলে সফাত মোঃ সফাত উল্লাহ কেন, এটা কি জালিয়াতি বা প্রতারণার শামিল কি না-জানতে চাইলে তিনি ক্ষুদ্ধ হয়ে যান। তিনি বলেন, আমার পিতা ন।মি উল্লাহর কাছে জমি বিক্রি করেছে। দলিলের নাম যারা লিখেছে, তারা জানে এই নাম কেন। প্রতারণা কি না-তিনি খুঁজে দেখার জন্য বলেন।
বন্দোবস্তের জমি বিক্রি করা যায় কি না-এমন প্রশ্নের জবাবে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ জানান, সরকারের দেয়া বন্দোবস্তের জমি বিক্রি করা যায় না। কিভাবে এই জমি রেজিস্ট্রি করে বিক্রি করা হলো, তা খতিয়ে দেখতে হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com