সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া

দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া

amarsurma.com
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলা বিএনপির ব্যানার ও প্যাড ব্যবহার করে সরকার ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন আজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অথচ উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে এ বিষয়ে কোনোভাবে অবহিত করা হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ সদস্যই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে কমিটির মাত্র ৪ জন সদস্য ওই উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না। অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হন। তাঁর মতে, দলীয় অধিকাংশ দায়িত্বশীলকে না জানিয়ে এ ধরনের কর্মসূচি আয়োজন করা ঠিক হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও সাংগঠনিক অস্বস্তির সৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, আমাদেরকে ন্যূনতম না জানিয়ে এই সংবাদ সম্মেলন করায় বিব্রতবোধ করছি। যারা এটি করেছে, তারা মূলত দিরাই উপজেলা ও পৌর বিএনপিতে গ্রুপ সৃষ্টির পায়তারা করছে। এমন আচরণের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান।
দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানও বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তাঁকে আগে থেকে জানানো হয়নি। দলীয় ব্যানারে কোনো কর্মসূচি হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহিত করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
একই ধরনের বক্তব্য দিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। তিনি বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং এ বিষয়ে তাঁকে কোনো ধরনের আমন্ত্রণ বা অবহিত করা হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মোঃ নাবিল চৌধুরী বলেন, ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে অবহিত না করেই দলীয় ব্যানার ও প্যাড ব্যবহার করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, আহ্বায়ক কমিটির মাত্র চারজন সদস্য এতে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দল ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদ হওয়া উচিত এ বিষয়ে তাঁদের কোনো দ্বিমত নেই। তবে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ছাড়া কয়েকজনের উদ্যোগে উপজেলা বিএনপির নামে সংবাদ সম্মেলন আয়োজন এবং দলীয় ব্যানার ও প্যাড ব্যবহার সাংগঠনিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
নাবিল চৌধুরী আরো বলেন, একটি রাজনৈতিক দলের কার্যক্রম যৌথ সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম-নীতির ভিত্তিতে পরিচালিত হওয়াই কাম্য। কমিটির সদস্যদের মতামত উপেক্ষা করে এ ধরনের কর্মসূচি আয়োজন করলে দলের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে সব কার্যক্রম আহ্বায়ক কমিটির সদস্যদের সম্পৃক্ত করে এবং দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালনার আহ্বান জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে সংবাদ সম্মেলনের আয়োজকদের অন্যতম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে সিনিয়র আব্দুর রশিদ চৌধুরীর সাথে কথা বলতে বলেন। আব্দুর রশিদ চৌধুরী জানান, আমরা উপজেলা বিএনপির আহ্বায়কের সাথে পরামর্শ করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। কমিটির সবাইকে দাওয়াত দেয়ার কথা। তবে কে পেলো, আর কে পেলো তা আমি বলতে পারবো না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com