বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
কবি নাজমুল ইসলাম মকবুলের চল্লিশতম জন্মদিনে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কবি নাজমুল ইসলাম মকবুলের চল্লিশতম জন্মদিনে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আমার সুরমা ডটকমসিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার ও পূঁথিকার, সাংবাদিক-কলামিস্ট কবি নাজমুল ইসলাম মকবুলের চল্লিশতম জন্মদিনে ফোরামের উদ্যোগে পালন করা হয় ব্যতিক্রম কর্মসূচি। গতানুগতিক কর্মসূচির বদলে দিনব্যাপি চিকিৎসাসেবা দেয়া হয় গরিব-অসহায়দের। ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করে লেখক ফোরাম স্থাপন করেন এক অনন্য দৃষ্টান্ত। কর্মসূচির আওতায় এলাকার প্রায় তিন শতাধিক রোগির ফ্রি চিকিৎসা সেবা ছাড়াও তাদের মধ্যে দেয়া হয় ফ্রি ঔষধপত্র। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ১ ফেব্র“য়ারি কবির নিজ এলাকায় অবস্থিত বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর হযরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফোরামের উপদেষ্ঠা, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট। মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি রেজিস্ট্রার (কার্ডিওলজি) ডাঃ মোঃ সামছুল ইসলাম মনজু, ডাঃ প্রবির দে পিংকু, ডাঃ হোসেন আহমদ, ডাঃ বিশ্ব রঞ্জন দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন। হাফিজ নূর উদ্দিনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মোঃ আজিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ফজলুল হক ফজর আলী, প্রবীণ মুরব্বী হাজী ওয়াজিদ আলী, আলমাছ আলী, নূর মিয়া, রসিদ আলী, বশর আলম, প্রবাসী মোঃ আফতাব মিয়া, মাদরাসার শিক্ষক মাওলানা নূরুল আমিন, মাওলানা আজির উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহিবুর রহমান, ওলিউর রহমান, শহিদুল হাসান, হেলাল আহমদ, সাদিকুর রহমান সাজুল, হাফিজ সালেহ আহমদ, হাফিজ খালেদ আহমদ, তাহসিন মিজু প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com