সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানির ইন্তেকাল

কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানির ইন্তেকাল

amirshekhআমার সুরমা ডটকম ডেক্সকাতারের আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার ইন্তেকালে কাতারে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি বর্তমান আমির তামিম বিন হামাদ আল-থানির দাদা। তার শাসনামলে (১৯৭২-১৯৯৫) জ্বালানি সমৃদ্ধ কাতার আধুনিক যুগে পা রাখে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ২০১৬ সালের ২৩ অক্টোবর রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।’ এতে আরো বলা হয়, ‘তার ইন্তেকালে শেখ তামিম বিন হামাদ আল-থানি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।’ তার ইন্তেকাল সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সাবেক এই খলিফার ছেলে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময়ে তিনি সুইজারল্যান্ডে অবকাশ যাপন করছিলেন। ১৯৭১ সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে কয়জন দেশটি শাসন করেন তিনি তাদের অন্যতম। তিনি ছয় জাতির আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা। আমির হওয়ার আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক এই আমির ফ্রান্সে চলে যান এবং ২০০৪ সালে কাতারে ফিরে আসেন। তিনি চার স্ত্রী, ৫ পুত্র ও ১০ কন্যা রেখে গেছেন। সূত্র : এএফপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com