বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ছাতকে একমাস পরও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়নি

ছাতকে একমাস পরও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়নি

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে গৃহবধু নির্যাতনের ঘটনার একমাস পরও কোন আসামি গ্রেফতার হয়নি। এ নিয়ে মামলার বাদীনিসহ এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আসামিরা ক্ষমতাসিন দলের থাকায় রহস্যজনক কারণে তাদেরকে পুলিশ গ্রেফতার করছেনা। আসামিরা গাঁ ঢাকা দেয়ায় আসামি গ্রেফতার করতে পারছেনা বলে দাবি করছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহিদ। গত ২ জুলাই গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ আলীর বাসার কেয়াটেকার এক সন্তানের জননীকে দিন দুপুরে বাসায় হামলা করে অস্ত্রের মুখে তাকে পালাক্রমে ধর্ষণ ও বাসায় লুটপাট চালায়। এতে ৩ জুলাই ধর্ষিতা বাদি হয়ে ৮ জনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী আসামিরা মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি, ধর্ষিতার বাসার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও বাসার গেইটে পাকা দেয়াল নির্মাণসহ তাদের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান সুন্দর আলীকে প্রধান আসামি করে ধর্ষিতা থানায় পৃথক দু’টি নন জি আর মামলা দায়ের করেন। পুলিশ আসামি গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এ ঘটনায় পুলিশ বলছে আসামীরা পলাতক ও এলাকাবাসি বলছেন ধর্ষকরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com