বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ছাতকে ৩শ’ ফুট সড়ক এক যূগেও সংস্কার হয়নি

ছাতকে ৩শ’ ফুট সড়ক এক যূগেও সংস্কার হয়নি

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের জাউয়াবাজারে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রায় ৩শ’ ফুট রাস্তার জন্যে সীমাহীন দূর্ভোগ করছেন সুুনামগঞ্জ জেলাবাসি। প্রত্যহ এ সড়কে দূরপাল্লার ভারি যানবাহন, মালবাহি ট্রাক, ট্যাঙ্কলরি, বাস-মিনিবাস, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী, এমপিসহ সরকারের বিভিন্ন নেতাকর্মীদের যাতায়াত লক্ষ্য করা যায়। কিন্তু রাস্তার এ করুণ দশার প্রায় একযুগ অতিবাহিত হলেও এটি সংস্কারও মেরামতের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সুনামগঞ্জ জেলাবাসির সারাদেশের সাথে যোগাযোগের একমাত্র অবলম্বন হচ্ছে সিলেট-সুনামগঞ্জ মহাড়ক। কিন্তু এ মহাসড়কের জাউয়াবাজারের প্রায় ৩শ’ ফুট রাস্তা মেরামত না করায় যাতায়াতকারিরা যানবাহন নিয়ে মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন থেকে। এখানে সামান্য বৃষ্টি হলেই মারাত্মক ভাঙ্গন কবলিত এ রাস্তার গর্তে পানি জমে চলাচলের অনুপযোগি হয়ে উঠে। এতে স্কুল, কলেজ ও মাদরাসা পড়–য়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াতে ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েন। এছাড়াও জেলার মধ্যে প্রধান ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত জাউয়াবাজারের সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিমাতা সূলভ আচরণে জনমনে চরম অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে। যদিও সরকার প্রতিবছর জাউয়াবাজার ইজারা খাতে মোটা অংকের রাজস্ব পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জাউয়াবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আছাদুর রহান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবি রেজাউল করিম রেজা, তখদ্দুছ আলী পীর, এনামুল হকসহ এলাকাবাসি। তারা অবিলম্বে ভাঙ্গন কবলিত সিএন্ডবি সড়ক সংস্কারে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com