রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
দক্ষিণ সুনামগঞ্জে ঐতিহ্য বাহী এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে ঐতিহ্য বাহী এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সামিউল কবির, স্টাফ রিপোর্টার: উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা। দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের উত্তরন ক্লাবের ব্যবস্থাপনা ও পরিচালনায় শনিবার সকাল ১০ ঘটিকায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, উত্তরন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অমিত, সিনিয়র সদস্য আমিনুল হক ও সৈয়দুর রহমান প্রমুখ। জানা যায়, প্রতিবারেই ন্যায় এবারও সদর উপজেলা, জগগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রায় ৭১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে তার মধ্যে ৩০ জন পরীক্ষার্থী এতে অনুপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com