শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দরগাহপুর মাদরাসার মসজিদ উদ্বোধন

দরগাহপুর মাদরাসার মসজিদ উদ্বোধন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সৌদিআরব নিবাসি বিশিষ্ট শায়খ হামদ বিন হুমাইদের অর্থায়নে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল ঊলূম দরগাহপুর মাদরাসা’-এর নবনির্মিত মসজিদ শুক্রবার পবিত্র জুমআ নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় হামদ বিন হুমাইদ, মাজদ বিন হামদ, মুহাম্মদ বিন হামদ, মাওলানা জুবাইর আহমদ বক্তব্য রাখেন। জুমআর নামাজের আগে অতিথিদের সম্মানে মানপত্র পাঠ করেন ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল ঊলূম দরগাহপুর মাদরাসা-এর মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী। পরে তাদের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। মাদরাসা সূত্রে জানা যায়, ৬০ হাত দৈর্ঘ ও ৪০ হাত প্রস্ত তিন তলা ফাউন্ডেশনের এক তলা সম্পন্ন হতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা। মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের শুভাগমন ঘটে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহপুর মাদরাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম খান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জুনাইদ আহমদ ও ‘আমার সুরমা ডটকম’ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ মাদরাসার শিক্ষক-ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com