বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দাড়ি রাখতে ও হিজাব পরতে পারবে মার্কিন সেনা সদস্যরা

দাড়ি রাখতে ও হিজাব পরতে পারবে মার্কিন সেনা সদস্যরা

আমার সুরমা ডটকম ডেক্স: মার্কিন সেনাকর্মীরা পাগড়ি পরতে ও দাড়ি রাখতে পারবেন। নারীকর্মীরা পরতে পারবেন হিজাব। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে আমেরিকার সেনাবাহিনী। আমেরিকায় শিখদের অধিকার সুরক্ষিত নয়, এমন অভিযোগ অনেকদিনের। কিছুটা সমান অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফ্ল্যানিং। বলেছেন, ‘‌বাকি নাগরিকদের মতো শিখরাও আমেরিকার কাছে সমান গুরুত্বপূর্ণ, দেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই তাদের মধ্যে থেকে কেউ যদি দেশের হয়ে কাজ করতে চাই, সেটাকে স্বাগত জানানো হবে। পাশাপাশি, সবার মতোই শিখদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিজাবও পরতে পারবেন নারীরা। শিখ মার্কিন জোটের আইনি পরামর্শদাতা হরসিমরন কৌর জানিয়েছেন, ‘‌আমরা চেয়েছিলাম স্থায়ী প্রতিকার। যে আইনি প্রতিকারের ফলে, মার্কিন সমাজে নিজের বিশ্বাস, ধর্ম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে এই সম্প্রদায়ের মানুষ। সেটা এখনও হয়নি। যদিও এই ধরনের আইনি সংশোধন একটু হলেও স্বাধীনতার স্বাদ দেবে এই মানুষগুলোকে। ’‌

সূত্র: আজকাল

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com