বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

দিরাইয়ে আসামির হামলায় ৩ পুলিশ কর্মকর্তা আহত

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামে গ্রেফতারী পরোয়ানার আসামীকে ধরতে গিয়ে আসামীর হামলায় দিরাই থানার ৩ জন সাব-ইন্সপেকটর (এসআই) আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার গভীররাতে উপজেলার শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দিরাই থানা পুলিশ জানায়, দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আজিজুর রহমানকে তার ছেলে সাবাজুর রহমান মারধর করে। এ অভিযোগে ২০১৫ সালে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন পিতা আজিজুর রহমান। এ মামলায় আদালত সাবাজুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানায় আসামী সাবাজুর রহমানকে গ্রেফতারের জন্য দিরাই থানার পুলিশ এসআই শাহ আলমের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামি সাবাজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এসআই শাহ আলম, এসআই শামছুল হক খান ও এসআই কাজল চন্দ্র দেবকে আহত করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে গ্রামবাসির সহযোগীতায় পুলিশ আসামি সাবাজুরকে গ্রেফতার ও পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করেন।আহতরা হচ্ছে দিরাই থানার এসআই শাহআলম ভূঞা, এসআই শামছুল হক খান ও এসআই কাজল চন্দ্র দেব।
গুরুতর আহত এসআই শাহ আলমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত এসআই শামছুল হক খান ও এসআই কাজল চন্দ্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com