সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে ৩ লাখ মাছের পোনা অবমুক্ত

দিরাইয়ে ৩ লাখ মাছের পোনা অবমুক্ত

33 copyআমার সুরমা ডটকম : দিরাইয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক উপজেলার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে ব্র্যাক তার কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে দিরাই উপজেলার বিভিন্ন হাওড়ে ব্র্যাক ৩ লাখ মাছের পোনা অবমুক্ত করলো, যা এই উপজেলার মৎস সম্পদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলবাজার ঘাট সংলগ্ন হাওড়ে ব্র্যাক কর্তৃক আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ডঃ খালেদ মোঃ কনক, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েস আলম, জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মোশাররফ মিয়া, ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর ম্যানেজার মোঃ শাজাহান আলী (এইচও), ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর ম্যানেজার মোঃ আরিফুল হক (এইচও), ব্র্যাক কৃষি কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেসালিস্ট তারেক নাসির উল্ল¬াহ, ফিসারিজের সেক্টর স্পেসালিস্ট সুজন মিয়া, এ্যাকশন রিচার্সের জাকিউল আহমেদ, ট্রেইনার আশরাফুল ইসলাম, কাউসার মিয়া এবং এসএলজির রফিকুল ইসলাম প্রমুখ।
34মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ব্র্যাক শিক্ষা কর্মসূচির একটি শিক্ষাতরী পরিদর্শন করেন। শিক্ষাতরীর ছাত্র-ছাত্রীরা তাকে মনোমুগ্ধকর একটি নাচের মাধ্যমে স্বাগত জানান। তিনি শিক্ষাতরীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সাথে কথা বলেন এবং তাদের পড়াশুনার খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com