বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দুদকে থাকা ভূত আমি তাড়াবই: দুদক চেয়ারম্যান

দুদকে থাকা ভূত আমি তাড়াবই: দুদক চেয়ারম্যান

fileduআমার সুরমা ডটকম দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অনেকেই দুদককে ক্ষমতাহীন বলে থাকেন। আমি তা স্বীকার করিনা। তিনি বলেন, দুদকের পর্যাপ্ত ক্ষমতা বা শক্তি রয়েছে। তবে এর সঠিক ব্যবহার হচ্ছেনা। সোমবার সেগুন বাগিচার কার্যালয়ে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। মিডিয়া অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার তার বক্তব্যে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান। তার বক্তব্যের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘অনেক বক্তাই বলেছেন-সরষের ভেতরে ভূত আছে। আমি অস্বীকার করছি না। তবে আমি যে কাজের ম্যান্ডেট নিয়ে এসেছি, তা করতে চাই, ব্যর্থ হতে চাই না। এ ভূত আমি তাড়াবই। এজন্য তিনি সকল গণমাধ্যমের সহযোগিতা চান। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন নয়, প্রতিরোধই হচ্ছে দুদকের প্রধান কাজ। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলপত্র তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।

এবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ডে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মাছারাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের মুরছালিন হক জুনায়েদ এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন আরটিভির ফখরুল ইসলাম। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন সমকালের হকিকত জাহান এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকার নুর আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com