বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: চট্টগ্রাম ৭, কক্সবাজার ৬ ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: চট্টগ্রাম ৭, কক্সবাজার ৬ ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত

ruwanuআমার সুরমা ডটকম উপকুলের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭, কক্সবাজারে ৬ এবং খুলনা ও মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। আজ শুক্রবার পৌনে ৪টার দিকে এ বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১২শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। “রোয়ানু” নামে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরও উত্তাল হয়ে উঠছে, তাই মাছ ধরার ট্রলার ‌ও নৌকাসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গত মঙ্গলবার সাগরে সৃষ্টি হয় লঘুচাপ, বুধবার তা নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘রোয়ানু’ নাম ধারণ করে। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, বরগুনা, বাগেরহাটসহ বেশকিছু উপকূলীয় অঞ্চলে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারিকে সকল ছুটি বাতিল করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com