বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
নওয়াজ কন্যার ভ্রমন খরচ সাড়ে ৩ কোটি!

নওয়াজ কন্যার ভ্রমন খরচ সাড়ে ৩ কোটি!

ws-4আমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মেয়ের আয়ের সাথে সঙ্গতিহীন ব্যয়ের ধাক্কায় ভীষণ চাপে পড়ছেন। যদিও কর্মহীন মেয়ের আয়কর তালিকায় তার আয় শূন্য! অথচ আয়কর দাখিলের হিসেবে তার ভ্রমন খরচ ৩৫ মিলিয়ন পাকিস্তানি রুপি! সেটি কী করে সম্ভব? দেশটির সুপ্রিম কোর্টের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ঘোর বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ। সম্প্রতি পানামা পেপার্স কেলেঙ্কারিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের দুর্নীতির খবর ফাঁস হয়েছে। আর সেই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারের নামটিও উঠে এসেছে। খবর ডনের।

জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের কোন আয় না থাকলেও আয়কর রিটার্নে মরিয়ম নওয়াজ দেখিয়েছেন তার রোজগার ২১ মিলিয়ন পাকিস্তানি রুপি। আর কর্মহীন মরিয়মের এতো বিশাল অঙ্কের খরচ কী করে সম্ভব, এমন প্রশ্নে এখন আলোড়িত পাকিস্তান। দেশের সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি জাহির জামালির নির্দেশে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মরিয়ম নওয়াজের বিলাসবহুল জীবনের অর্থের যোগান হয় মূলত বাবা ও ভাইয়ের জমিদারি থেকেই। যেহেতু শরিফ পরিবার পাকিস্তানের অন্যতম বিত্তশালী। তবে প্রধানমন্ত্রীর কর্মহীন মেয়ের এমন মোটা অংকের খরচ নিয়ে সত্যিই যেন বিব্রত বোধ করছে দেশটির সুপ্রিমকোর্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com