বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
পাঁচ শতাধিক পর্নসাইট বন্ধ করেছে সরকার

পাঁচ শতাধিক পর্নসাইট বন্ধ করেছে সরকার

আমার সুরমা ডটকমপাঁচ শতাধিক পর্নসাইট বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে বলে । বিটিআরসির সচিব মুখপাত্র সরওয়ার আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অপ্রাপ্তবয়স্করা পর্নে আসক্ত হয়ে যাচ্ছে-বিভিন্ন গবেষণায় এমন তথ্য আসার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পর্নসাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে স্মার্টফোন সহজলভ্য হওয়ায়র পর কিশোরদের মধ্যে পর্ন আসক্তি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গত ২৮ নভেম্বর অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ। এই কমিটি পর্নগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের ওয়েব তালিকা প্রস্তুত করে এগুলো বন্ধে তিন স্তরের কারিগরি প্রস্তাবনা তৈরি করবে বলে জানানো হয়েছিল। ১৫ দিনের মধ্যে এই তালিকা ও কারিগরি প্রস্তাবনা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তারানা হালিম।

কোন কোন সাইট বন্ধ হয়েছে, সে তালিকা এখনও প্রকাশ করেনি বিটিআরসি। তবে গত ১২ ডিসেম্বর প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, শুরুতে দেশি পর্নসাইটগুলো বন্ধ করা হবে। বিটিআরসির সচিব মুখপাত্র সরওয়ার আলম বলেন, ‘গত পরশু (সোমবার) থেকেই এই কার্যকর করা হয়েছে। বিস্তারিত আপনাদেরকে আরও পর বলতে পারবো।’

তবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে, সে নিয়ে সংশয়ের কথা বলেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ, ভারত এবং যুক্তরাজ্যে পর্ন সাইট বন্ধ করার চেষ্টা সফল হয়নি তেমন। প্রতিমন্ত্রী তারানা হালিম অবশ্য বলছেন, যদি ৭০ থেকে ৮০ ভাগও তারা সফল হন, তাহলে সেটাই অনেক বড় কাজ হবে। বাংলাদেশ থেকে মোট কতগুলো পর্ন সাইটে ঢোকা যায়, সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। ঢাকাটাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com