সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
পূর্বপাগলা ইউনিয়নের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পূর্বপাগলা ইউনিয়নের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

একে কুদরত পাশা (সুনামগঞ্জ) : ‘কার্যকর ও শতিশীল ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের স্থায়ী কমিটির রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ব্র্যাক-টিএইচপি (এসএলজি) প্রজেক্টের সহযোগিতায় ইউনিয়নের ১৩টি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম। আলোচনায় অংশ নেন পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, পূর্বপাগলা ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মিলন। সভায় পূর্বপাগলা ইউনিয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকে সভাপতি করে ৩৯ সদস্য বিশিষ্ট পিসিসি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com