বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
প্রেমের কারণে প্রাসাদ ছেড়েছেন রাজকন্যা

প্রেমের কারণে প্রাসাদ ছেড়েছেন রাজকন্যা

আমার সুরমা ডটকম ডেক্সপ্রেমের টানে রাজকীয় মর্যাদা ছাড়লেন জাপানের রাজকন্যা মাকো। রাজপরিবারের বাইরের একজনকে প্রেম করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ায় নিয়ম অনুযায়ী রাজকীয় মর্যাদা ছেড়েছেন তিনি। মাকো বর্তমান সম্রাট আকিহিতোর নাতনি। ২৫ বছর বয়সী জাপানি রাজকন্যা মাকো বিয়ে করছেন তার সহপাঠী কেই কোমুরোকে। তিনি টোকিওর একটি আইনি পরামর্শক কেন্দ্রে চাকরি করেন। ভূমিকা রাখছেন দেশটির পর্যটন খাতের বিকাশে। ২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় দুজনের পরিচয় ও বন্ধুত্বের শুরু। এরপর ধীরে ধীরে প্রেমের পথে গড়ায় তাদের বন্ধুত্ব। এখন এ সম্পর্ককে স্থায়ী রূপ দিতে চলেছেন মাকো-কোমুরো। বিয়ে করতে চান তারা। এজন্য শীঘ্রই বাগদান সেরে ফেলার পরিকল্পনা করেছেন। তারিখও চূড়ান্ত হয়েছে। কিন্তু এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রাজপরিবার ও রাজকীয় রীতি। জাপানের রাজতন্ত্রের নিয়ম হল, রাজপরিবারে কোনো সদস্য সাধারণ পরিবারে বিয়ে করলে তাকে রাজ মর্যাদা ছাড়তে হয়। মাকোও এ নিয়ম জানতেন। তাই তিনি প্রেমের সম্পর্কের স্বার্থে ছেড়ে দিয়েছেন রাজ মর্যাদা। ছেড়েছেন রাজপরিবার ও প্রাসাদ। আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সম্রাট ও সম্রাজ্ঞীকে। এখন থেকে সম্রাটের নাতনি সাধারণ মেয়ের মর্যাদা পাবেন। তবে প্রেমের প্রাসাদ ছাড়ার ঘটনা জাপানের রাজপরিবারে এবারই প্রথম নয়। এর আগে ২০০৫ সালে মাকোর খালা প্রিন্সেস সায়াকো সাধারণ পরিবারের একজন নগর পরিকল্পনাবিদকে প্রেম করে বিয়ে করেন। সেসময় তিনিও রাজপরিবার ছেড়েছিলেন। বিবিসি, সিএনএন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com