বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ফ্যাশন হয়ে গেছে, ধর্মের বিরুদ্ধে লিখলেই হয়ে গেলো ‘মুক্তচিন্তা’: প্রধানমন্ত্রী

ফ্যাশন হয়ে গেছে, ধর্মের বিরুদ্ধে লিখলেই হয়ে গেলো ‘মুক্তচিন্তা’: প্রধানমন্ত্রী

pmআমার সুরমা ডটকম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ধর্মের বিরুদ্ধে লেখা যেন ফ্যাশন হয়ে দাড়িয়েছে। আবার এটাকে মুক্তচিন্তা বলা হচ্ছে। বাংলা নববর্ষের প্রথম দিন গণভবনের এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, “আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো”। শেখ হাসিনা বলেন, ‘‘এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তার অধিকারী। আমি তো এখানে মুক্তচিন্তা কিছু দেখিনা, যা দেখি সব নোংরামি। তিনি বলেন, “যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে সেটা কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।’’ প্রধানমন্ত্রী বলেন, নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়। একজন লিখবে আরেকজন তাকে খুন করে প্রতিশোধ নিবে এটা তো হতে পারে না। তিনি বলেন, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের ওপর হুমকি দেয়া-এটা ধর্মে কোথায় বলা আছে? যারা এ ধরণের হুমকি দেয় তারাই তো ধর্মের মুল শত্রু।’’ একই সাথে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা মেনে তা পালন করার জন্য সবার প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com