সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাহাত খান, পরিচালক সাইফুল আলম

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাহাত খান, পরিচালক সাইফুল আলম

filer-sআমার সুরমা ডটকম বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এছাড়া পরিচালনা বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। ২০১৮ সালের ১৭ আগষ্ট পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ-১৯৭২-এর ৯(২) মোতাবেক বাসস পরিচালনা বোর্ডের বর্তমান সদস্য দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খানকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। তাঁর স্থলে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে পরিচালক পদে নিয়োগ দেয়া হলো। এছাড়া বোর্ডের সদস্য লিয়াকত আলী মৃত্যুবরণ করায় তার শূণ্যপদে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক বেগম ফেরদৌসি আলীকে বাসস পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে একই মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com