বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মহানবীকে নিয়ে মিশরীয় মন্ত্রীর ধৃষ্টতা

মহানবীকে নিয়ে মিশরীয় মন্ত্রীর ধৃষ্টতা

mm pic_120070আমার সুরমা ডটকম ডেক্সমহানবী  সা.কে  নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন মিশরের বিচারমন্ত্রী। তিনি মহানবীকেও ‘গ্রেপ্তার’ করার কথা বলেছেন। মন্ত্রী আহেমদ আল-জেন্দের এ মন্তব্যে অনলাইনে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আলজাজিরা জানায়, একটি বেসরকারি টিভির আলোচনা সভায় জেন্দকে জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকদেরও তিনি গ্রেপ্তার করবেন কিনা। ‘মহানবী সা. হলেও’ বলে ফেলেন জেন্দ। তবে তিনি এরপর দ্রুত নিজেকে সামলে নেন এবং বলেন অপরাধ পাওয়া গেলে যে অবস্থানেই থাকুক না কেন গ্রেপ্তার করা হবে। ‘এমনকি বিচারকদেরও কারাবন্দি করা হয়। কোনো সাংবাদিক কিংবা শিক্ষককে কারাবন্দি করার বিষয় নিয়ে আমি আলোচনা করব না, আমি অভিযুক্তকে কারাবন্দি করার কথা বলছি, আমি তাদের কোনো টাইটেল দিতে  চাই না,’ বলছিলেন জেন্দ। অনলাইনে জেন্দের এ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হচ্ছে।
আরবিতে ‘ মহানবী নয়, আল-জেন্দের বিচার চাই’ নামে একটি হ্যাশট্যাগ এবং তার বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। জেন্দের পদত্যাগের জোর দাবি উঠেছে।
মিশরে ইসলামী শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান আল-আজহার কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বলেছে, মহানবী সা. সম্পর্কে অবমাননাকর বক্তব্য ভুলেও দেয়া যায় না। চরম সমালোচনার মধ্যে জেন্দ নিজেই একটি টেলিভিশন টক শোতে টেলিফোন করেন এবং দাবি করেন তিনি কোনো অন্যায় করেননি।
‘আমি বলেছি ‘যদি’-যারা এই শব্দটির মানে জানেন তারা জানেন যে এটি অনুমান নির্ভর কথা…এ মন্তব্যের কোনো  মানে নেই-তা সত্ত্বেও আমি আমার খাঁটি ধর্মীয় অনুভূতি থেকে তাৎক্ষণিকভাবে অনুতাপ প্রকাশ করেছি।’ জেন্দ অভিযোগ করেন মুসলিম ব্রাদারহুড তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং মিশরীয় গণমাধ্যম এবং সামাজিক গণমাধ্যম তাদের বিদ্বেষপ্রসূত প্রচারণার হাতিয়ারে পরিণত হয়েছে।
গত জানুয়ারিতে মিশরের কয়েত সেনা সন্ত্রাসী হামলায় নিহত হলে জেন্দ বলেন, নিহত সেনাদের হত্যার প্রতিশোধে ৪ লাখ ব্রাদারহুড কর্মী খতম না করা পর্যন্ত তার বুকের আগুন নিভবে না। মিশরের বর্তমান স্বৈরশাসক আবদুল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালের জুলাইয়ে বন্দুকের নলের মাথায় ক্ষমতা দখলের পর থেকে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ওপর আধুনিক ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞ চাপিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com