শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

রাজধানী এখন পাপের নগরী: ইসলামী আন্দোলন বাংলাদেশ

আমার সুরমা ডটকম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতির করে হাতে গোনা কিছু মানুষ আঙ্গুল ফুলে বট গাছ বনে যাবার ফলে মসজিদের নগরী ঢাকা এখন মাদক কারবারি, বেহায়া ও বেলেল্লাপনাসহ পাপের নগরীতে পরিণত হয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রত্যেকটি মানুষ মাথাপিছু প্রায় ১ লাখ টাকা ঋণগ্রস্ত। এহেন পরিস্থিতিতে ৫০ লাখের অধিক টাকা দিয়ে যারা ক্লাবের সদস্য হয়ে প্রতিদিন গ্যালনের পর গ্যালন মদ পান করে এবং বেহায়া-বেলেল্লাপনা করে সমাজ, রাষ্ট্রে বিষবাম্প ছড়ায় তাদের অতীত ও বর্তমান অর্থের উৎস খুঁজে বের করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকার পরেও প্রশাসনের নাকের ডগায় বসে বিনা বাধায় গ্যালনের পর গ্যালন মদ বিক্রয়, মদ পান, অভিজাত এলাকায় ভিজে পার্টি আয়োজন, ফ্ল্যাটে অবাধে দেহব্যবসার বিস্তারের খবর দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। পীর আউলিয়ার পূণ্যভ‚মি বাংলাদেশের রাজধানী মসজিদের নগরী ঢাকায় মদ্যপদের আস্তানা অশ্লীলতায় ভরপুর সকল ক্লাব, ডিজে পার্টি নিষিদ্ধ করাসহ দেহব্যবসা বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com