শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শাবি ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

শাবি ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

sust2-150x132আমার সুরমা ডটকম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কোন প্রকার সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাঙ্গা দিয়েছে শাবি প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন ক্যাম্পাসে কোন প্রকার সভা-সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ব্যানার, পোস্টার, লিফলেট, বুকলেট ও বোর্ড কোথাও লাগানো কিংবা বিতরণ করা যাবে না। এতে আরো বলা হয়, ক্যাম্পাসে কোন টেন্ট করা যাবে না। তবে এখন বর্তমানে যেগুলো আছে সেগুলো পরীক্ষা দিন ও তার আগের দিন বন্ধ রাখতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পরিচয়পত্র বহন করার জন্য বলা হয়েছে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন ও বিশৃঙ্খলারোধে প্রক্টরিয়াল বডি এ সিদ্ধান্ত নিয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে শৃংখলা কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে। তবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com