বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
শেষ বিতর্কেও ট্রাম্পের হার

শেষ বিতর্কেও ট্রাম্পের হার

trump20161020115549-600x312আমার সুরমা ডটকম ডেক্স: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তৃতীয় ও শেষ বিতর্কে ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে হেরে গেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন/ওআরসির জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় এ বিতর্ক শুরু হয়। দ্বিতীয়বারের মতো এবারও মঞ্চে উঠে করমর্দন ছাড়াই বিতর্ক শুরু করেন হিলারি ও ট্রাম্প। এবারের বিতর্কের সঞ্চালক ছিলেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস। সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমে ৯০ মিনিটের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। সিএনএন/ওআরসির ফলাফল বলছে, ৫২ শতাংশ দর্শকের মতে হিলারি জয়ী হয়েছেন। এ ছাড়া ৩৯ শতাংশ দর্শক বলছেন, ট্রাম্প জয়ী হয়েছেন। সিএনএন/ওআরসির প্রথম ও দ্বিতীয় বিতর্কেও হিলারি জয়ী হয়েছিলেন। বিতর্কে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জঘন্য নারী বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে হিলারিও ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুতুল বলে মন্তব্য করেন। তৃতীয় ও শেষ দফার বিতর্কে প্রেসিডেন্ট নির্বাচনে যদি হিলারি ক্লিনটনের কাছে হেরে যান তাহলে সেই ফলাফল মেনে নেবেন কিনা সেই প্রশ্নের জবাবে কোনো জবাব দেননি ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com