সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে দাবানল জ্বলে উঠবে : হেফাজত

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে দাবানল জ্বলে উঠবে : হেফাজত

vvvvআমার সুরমা ডটকম সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার চেষ্টা করা হলে সারাদেশে প্রতিরোধের দাবানল জ্বলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজত নেতৃবৃন্দ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে। বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংখ্যা-গরিষ্ঠ জনগণের চেতনা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক স্থিতিশীলতা ও বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে দায়িত্ব জ্ঞানহীন, গণবিচ্ছিন্ন একটি অশুভ চক্র সবসময় স্বার্থ হাসিলের লক্ষ্যে এদেশে নৈরাজ্য সৃষ্টি ও অশান্তির বীজ বপন করতে চায়।  তারা যখনই সুযোগ পেয়েছে ইসলাম ও মুসলমানদের বুকে ছোবল মারার চেষ্টা করেছে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার জন্য এই অশুভ চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। অনুকূল পরিবেশ পেলেই এরা ফনা তুলে। বিষধর সাপতুল্য এই চক্রটি ঝোপ বুঝে কোপ মারার জন্য মাঝে মাঝে সরকার এবং বিচার বিভাগের ঘাড়ে সওয়ার হতে চায়।
তারা বলেন, ৯২ শতাংশেরও বেশি মুসলমান অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশের সংবিধান থেকে ইসলামের নাম-নিশানা মুছে দিয়ে এরা এক ঢিলে দুই পাখি মারার পাঁয়তারা করছে। তারা একদিকে সা¤্রাজ্যবাদী মোড়ল প্রভুদের খুশি করতে চায়, অন্যদিকে সারাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত বাস্তবায়নে আদাজল খেয়ে নেমেছে। এরূপ কোনো ষড়যন্ত্র হলে এবং সরকার কিংবা বিচারবিভাগ তাদের কাছে মাথা নত করলে সর্বস্তরের মুসলমান রাজপথে নেমে আসবে; গোটা দেশে প্রতিরোধের দাবানল জ্বলে উঠবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেবার আবেদন করে হাইকোর্টে দায়ের করা রিটটি সংশ্লিষ্ঠদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মহামান্য আদালতের প্রতি আমাদের আবেদন থাকবে, জনস্বার্থ, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় চেতনা, সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এ ধরনের বিতর্কিত বিষয়ে দায়েরকৃত রিট খারিজ করে দেয়া হোক। রাষ্ট্রধর্ম ইসলাম এটি আদৌ কোনো রাজনীতির বিষয় নয়। বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com