বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯ শতাধিক

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯ শতাধিক

pulice ovijanআমার সুরমা ডটকমজঙ্গি দমনে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম রাতে ৯ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানা, নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা ও  চাঁদাবাজ রয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে রংপুরে বিভিন্ন মামলায় ১৬২ জন, সিলেটে ১৫১ জন, দিনাজপুরে ১০০ জন, টাঙ্গাইলে ৬৮ জন, যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৫৭ জন, রাজশাহীতে ৩১ জন, নাটোরে ২৭ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ১৭ জন এবং নোয়াখালীতে ৫জনকে আটক করা হয়। এছাড়াও আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম রমজান থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শপিংমল, বাস ও লঞ্চ টারমিনালকেন্দ্রিক চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি, রেলস্টেশন, বাস ও লঞ্চ টারমিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধেও কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com