রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ

index_108792আমার সুরমা ডটকম : সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এম এনামুল কবির ইমন ও আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আয়ূব বখত জগলুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী দেওয়ান গনিউল সালাদীন রোববার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ দেন। আয়ূব বখত জগলুল পৌরসভার বর্তমান মেয়র। অভিযোগে সালাদীন উল্লেখ করেছেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই সরকারদলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। তিনি নির্বাচনী কাজে পৌরসভার যানবাহন ব্যবহার, পৌরসভার কর্মচারীদের দিয়ে পোস্টার লাগানোসহ নির্বাচনের কাজ করাচ্ছেন।’ যদিও আয়ূব বখত জগলুল বলেছেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদীন শান্তির শহরকে অশান্ত করা চেষ্টা করছেন বলে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন।

অপরদিকে গনিউল সালাদীন জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেছেন, ‘সরকারের একজন সুবিধাভোগী হিসেবে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির ইমনও নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি শহরে মিছিল করেছেন। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’ তবে এনামুল কবির ইমন এসব অভিযোগের ব্যাপারে বলেছেন, তিনি আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ করেননি। একজন সাধারণ ভোটার হিসেবে যা করার সেটুকুই করেছেন।
এসব ব্যাপারে পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আগামীকাল সোমবার প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাঁদের সতর্ক করে দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com