রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সৌদির পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ গৃহবন্দি!

সৌদির পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ গৃহবন্দি!

আমার সুরমা ডটকম ডেক্সরিয়াদ: সৌদিআরবের পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সম্প্রতি দেশটির রাজার উত্তরাধিকার পদে রদবদল করার পরই তাকে গৃহবন্দি করা হয়। সৌদির সঙ্গে ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এবং বর্তমান চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। খবর বলা হয়, সৌদি বন্দর নগরী জেদ্দায় নিজ প্রাসাদে আটক রাখা হয়েছে নায়েফকে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজা সালমানের ছেলে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্ভাব্য তৎপরতা থেকে বিরত রাখার জন্য সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো তাকে গৃহবন্দি করে রেখেছে।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা ফোনে এ খবরকে ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। অবশ্য, এটি যাচাই করার জন্য তাৎক্ষণিকভাবে সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া সাবেক যুবরাজকে কতদিন আটক রাখা হবে সে বিষয়েও কিছুই জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com