শনিবার, ২০ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ বুধবার

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ বুধবার

eid-chad_134061আমার সুরমা ডটকম: সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব দেশে রমজান মাস শেষ হচ্ছে মঙ্গলবার। সৌদি গণমাধ্যম জানিয়েছে, সোমবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবারও রমজানের সিয়াম পালন করতে হবে। বুধবার ঈদ উদযাপিত হবে। কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা অঞ্চলের দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে। তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করছে। জার্মান, মৌরতানিয়াও একইদিনে ঈদ পালিত হচ্ছে। জ্যের্তিবিদ্যা হিসাব অনুযায়ী এসব দেশে ঈদ পালিত হচ্ছে।
এদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল। সে হিসাবে দেশটিতে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এদিন চাঁদ দেখা গেলে বুধবার, না গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকশ গ্রামের মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com