মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করলে সুশাসন নিশ্চিত হবে

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করলে সুশাসন নিশ্চিত হবে

as55আমার সুরমা ডটকম : উপজেলা নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষেত্রে প্রকল্প গ্রহণের সময় আইনের ধারা অনুযায়ি যেন কাজ করা হয়, সেদিকে পরিষদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া স্থায়ী কমিটিগুলোকে আরো কার্যকরী করার ক্ষেত্রে ভূমিকা পালন করতেও বিশেষভাবে আহ্বান জানান তারা। গতকাল বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপরোক্তা কথাগুলো বলেন। ফোরামের সভাপতি রাজরাণী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। ব্র্যাক সিইপির দিরাই উপজেলা ম্যানেজার রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, আবু ইউসুফ মোঃ সারোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সেক্রেটারি ঝর্ণরাণী দাস, করিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার মজিদা খাতুন, দিপ্তীরাণী দাস, মালতী রাণী দাস প্রমুখ। সভায় উপজেলা ফোরামের গত ১ বছরের সাফল্য ও ব্যর্থতা এবং আগামী বছরের করণীয় নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com