শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
সড়কে প্রাণহানির দায় আমার: সংসদে ওবায়দুল কাদের

সড়কে প্রাণহানির দায় আমার: সংসদে ওবায়দুল কাদের

ubaydul-qaderআমার সুরমা ডটকমসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায় আমার। আমি চালকও নই, মালিকও নই, তারপরও মানুষের মৃত্যুর দায় সরকারের পক্ষ থেকে আমি স্বীকার করে নিচ্ছি। রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই দায় স্বীকার করেন। ওবায়দুল কাদের বলেন, কয়েকশ মানুষ মারা যায়নি, ১৫৩ জন মারা গেছে। তারপরও আমি বলি একজন মানুষের মৃত্যুও কাম্য নয়। তিনি আরো বলেন, ঈদের সময় ওভার টেকিং, ওভার স্পিড থাকে, থাকে ওভার লোডিংও। তারপরও সরকারের পক্ষ থেকে আমি দায় মেনে নিয়েছি। অপর এক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, বাসের কোনো লাইসেন্স নেই, ফিটনেসও নেই, চালকেরও কোনো লাইসেন্স নেই। আসলে সড়ক দুর্ঘটনা রোধে কী করছেন মন্ত্রী বলবেন কী? জবাবে মন্ত্রী বলেন, আমরা এটা নিয়ে সমন্বিতভাবে চেষ্টা করে যাচ্ছি। সড়ক পরিবহন আইনে আরো কঠোর শাস্তির বিধান করে পরিবারপ্রতি গাড়ির সংখ্যা সীমিত করার ব্যবস্থা করা হচ্ছে। যাতে দুর্ঘটনার জন্য যে দায়ী তাকে শাস্তি দেওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com