বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
হিজাব পরায় আমেরিকায় ইউনিভার্সিটির ছাত্রী লাঞ্ছিত

হিজাব পরায় আমেরিকায় ইউনিভার্সিটির ছাত্রী লাঞ্ছিত

আমার সুরমা ডটকম ডেক্সহিজার পরায় আমেরিকার বিখ্যাত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এক ছাত্রীকে লাঞ্ছিত করেছেন ওই দেশের এক নাগরিক। আসমা ইলহুনি নামের ওই ছাত্রী জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক পর্যায়ের ছাত্রী। আসমা নিজেও আমেরিকার নাগরিক। আটলান্টার কফি শপে সম্প্রতি রব কোহেলার নামের এক শ্বেতাঙ্গ আমেরিকান নাগরিকের হাতে লাঞ্ছিত হতে হয় তাকে। ক্যাফেতে শ্বেতাঙ্গ ওই ব্যক্তি ছবি তুলতে গেলে আসমা তার প্রতিবাদ করেন। এ সময় শেতাঙ্গ ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালি দেন এবং শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।

৩৯ বছর বয়সী আসমা ইলহুনি বলেন, কফি শপে গিয়ে ল্যাপটপে বসে কাজ করছিলাম। এ সময় ওই ব্যক্তি এসে কোনো কিছু না বলেই মোবাইলে আমার ছবি তোলা শুরু করেন। মাথার মধ্যে ব্যবসায়িক বিষয় ঘোরাফেরা করায় প্রথমে আমি তা এড়িয়ে যাই। কিন্তু পরিস্থিতি ক্রমেই অসহ্য হয়ে ওঠে। আসমা বলেন, আমি লোকটিকে জিজ্ঞাসা করি, তুমি কি আমার ছবি তুলেছো? চলে যাওয়ার ভঙ্গিতে সে বলে, আমাকে তার ভালো লেগেছে। তাই ১১টি ছবি তুলেছে। বলেই হাসতে থাকে সে। আমি তার কাছ থেকে আমাকে করা ভিডিও টেপ ফেরত চাই। এরপরই তিনি চটে যান। আমাকে বলতে থাকেন, তুমি কি শ্বেতাঙ্গ? এরপর লোকটি আমার পাশে জোর করে বসার চেষ্টা করে এবং এক পর্যায়ে চিৎকার করে বলে ওঠে, তোমার কি গ্রিন কার্ড আছে? এ সময় সে আমাকে কয়েকবার ধাক্কাও দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন নব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com