মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০

২৫ বছরে ১৮ সন্তানের জননী!

strange-story-738আমার সুরমা ডটকম ডেক্স: ২৫ বছরে ১৮ সন্তানের জননী! কথাটি শুনে হয়তো অবাক লাগছে। অবাক লাগারই কথা। কেননা ১ জনের গর্ভে এতোগুলো সন্তান জন্মদানের ঘটনা পৃথিবীতে বিরল। অবিশ্বাস্যও বটে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ব্রিটেনের সিউ ও নোয়েল র‌্যাডফোর্ড দম্পতি এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি সন্তান! সম্প্রতি এমন খবর জানিয়েছে ডেইল মেইল অনলাইন। এরইমধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারের খাতায় নাম লিখিয়েছেন এই দম্পতি। সন্তান জন্মদানের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের পরিবারকেও হার মানিয়েছেন তারা। লাদেনের ৫ স্ত্রী মিলে যেখানে ২৩টি সন্তান জন্ম দিয়েছেন। সেখানে সিউ ও নোয়েল র‌্যাডফোর্ড দম্পতি এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি সন্তান। নতুন সদস্যের আগমনে পরিবারটিতে বইছে খুশির আমেজ। গত বুধবার সিউ র‌্যাডফোর্ড এক কন্যা সন্তানের জন্ম দেন। যার নাম রাখা হয় হ্যালি আলফিয়ান।

তাদের পারিবারিক ওয়েবসাইটে নবজাত কন্যা সন্তান হ্যালি আলফিয়ানের ছবি পোস্ট করেন সিউ র‌্যাডফোর্ড (৩৯)। সেখানে সিউ র‌্যাডফোর্ড জানান, হ্যালি আলফিয়ানের চেহারার গঠন খুব সুন্দর হয়েছে। তবে ১৮তম সন্তানের জন্য তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে চান না বলে জানিয়েছেন সিউ র‌্যাডফোর্ড। ১৮তম সন্তান প্রসব করার সময় সিউ র‌্যাডফোর্ড খুব চিন্তায় ছিলেন। কেননা গত বছর তাদের ১৭তম সন্তাকে গর্ভাবস্থাতেই হারান। তাই সুস্থভাবে হ্যালির জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ। নতুন অতিথিকে সব সময় ঘিরে রয়েছে তাদের ১৬ ভাই-বোন। সিউ ১৪ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। তার প্রথম সন্তান ক্রিস ২৫ পেরিয়ে ২৬-এ পা দিয়েছেন। ক্রিসের পরে রয়েছে সোফি ২১, চোল ১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল ১৫, লিউক ১৪, মিলি ১৩, কেটি ১২, জেমস ১১, এলি ৯, অ্যামি ৮, জোস ৭, ম্যাক্স ৬, তিলি ৪, অস্কার ৩ এবং ২ বছরে ক্যাসপার।

বিশাল এই পরিবারের ভরণপোষেণের কোনো সমস্যা হয় না তাদের। কেননা ল্যাঙ্কারশায়ারে রয়েছে তাদের বড় একটি বেকারি কারখানা। তাই বড় এ সংসার চালাতে তাদের তেমন সমস্যা হচ্ছে না। র‌্যাডফোর্ড দম্পতি জানিয়েছেন, তারা এখনো কোনো সরকারি সুবিধা নেননি সন্তানদের জন্য। ভবিষ্যতে আরও সন্তান নেবার পরিকল্পনা আছে কিনা-এ প্রসঙ্গে সিউ জানান, ‘আমরা প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছি। যতদিন আমাদের সন্তান সৌভাগ্য থাকবে, আমরা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com