সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ২২ নভেম্বর

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ২২ নভেম্বর

file (32)

আমার সুরমা ডটকম : প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বুধবার এ তথ্য জানান। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আগের বছরের মতো পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত সময় ধার্য করা হয়েছে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি : প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com