বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে ১৭ এপ্রিল আসছেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে ১৭ এপ্রিল আসছেন রাষ্ট্রপতি

amarsurma.com

জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার (জগন্নাথপুর): রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৭ ও ১৮ এপ্রিল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখবেন। ১৭ এপ্রিল দুপুরে হেলিকপ্টার যোগে তিনি কিশোরগঞ্জ ও নেত্রকোনা এলাকার হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করবেন। বিকালে তিনি সুনামগঞ্জ শহরে পৌঁছাবেন। পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে কথা বলবেন। পরদিন ১৮ এপ্রিল সকালে তিনি আবারো হেলিকপ্টার যোগে সুনামগঞ্জের দেখার হাওর, জগান্নাথপুরের নলুয়ার হাওর, দিরাই-শাল্লা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ এলাকার বিভিন্ন হাওর পরিদর্শন করে ঢাকায় ফিরবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, আমরা সুনামগঞ্জের বোরো তলিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান অবস্থাসহ হাওরের সার্বিক অবস্থা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। আগাম বন্যা প্রতিরোধের জন্য সকল নদী খনন ও কৃষকদের কৃষি ঋণ মওকুফসহ সহায়তা প্রদানের দাবি জানিয়েছি। তিনি আমাদের সকল বক্তব্য শুনেছেন। ১৭ ও ১৮ এপ্রিল তিনি হাওর এলাকা পরিদর্শন করবেন। ১৭ এপ্রিল সন্ধ্যায় তিনি শিল্পকলা একাডেমীতে হাওরের বোরো ফসলহানি ও আগামী দিনের সমস্যা নিরসনের বিষয়ে মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com