শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো এ বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে

কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো এ বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে

মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতাকওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো এ বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে। আজ হাটহাজারি মাদরাসায় অনুষ্ঠিত স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫। অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার জন্য সরকার স্বীকৃত ছয় বোর্ডের ১১ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হয়েছে ‘পরীক্ষা কমিটি’। কমিটির প্রধান বা নাজেমে ইমতেহান নির্বাচিত হয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া ,গহরডাঙ্গা বোর্ডের মাওলানা শামসুল হক। তবে নবগঠিত কমিটি শুধু এ বছরই দায়িত্ব পালন করবে।
আজ হাটহাজারিতে স্বীকৃতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী এর সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লাভের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। সাথে সাথে স্বীকৃতি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
বৈঠকে স্বীকৃতি বাস্তবায়ন কমিটি মৌলিক দুটি সিন্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তাহলো, পরীক্ষাগ্রহণ ও সনদ ইস্যু করার লক্ষ্যে ‘আলহাইআতুল উলয়া লিলজামিয়াতিল কাওমিয়্যা বাংলাদেশ’ নামে ছয় বোর্ডের সমন্বয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com