বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দক্ষিণ সুরমায় পরিবেশ রক্ষার দাবীতে সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় পরিবেশ রক্ষার দাবীতে সভা অনুষ্ঠিত

কে এম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্যরে দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় ও বিভিন্ন খাল, বিল ও নদী নালার পানি দূষিত হয়ে মাছের বংশ ধ্বংস হওয়ার কারণে পরিবেশ রক্ষার দাবীতে গতকাল ২৪ এপ্রিল সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদের আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, কামালবাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বিশিষ্ট মুরব্বি সাইস্তা মিয়া, হাজী বাবুল মিয়া, ইছন মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক ও নূরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, শরিফ উদ্দিন মেম্বার, টিপু মেম্বার, লিটু মেম্বার, সমছ উদ্দিন মেম্বার, রাহাদুজ্জামান প্রমুখ। সভায় দক্ষিণ সুরমার পারাইরচকে বর্জ্যরে দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় ও খাল, বিল নালার পানি দূষিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি স্থায়ী সমাধানের লক্ষ্যে সভায় উপজেলা চেয়ারম্যান আবু জাহিদকে আহবায়ক করে ও মুক্তিযোদ্ধা সুবল চন্দ পালকে সদস্য সচিব করে উপজেলা পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়। সভায় মানববন্ধন কর্মসূচীসহ বিভাগীয় কমিশনার ও বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com