শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন

সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন

স্টাফ রিপোর্টার: দৈনিক যুগান্তরের সুনামগঞ্জের তাহিরপুরের স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগ গণদাবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে বিজ্ঞ আদালত রবিবার জামিন দিয়েছেন। সাংবাদিক আজাদ দৈনিক যুগান্তরের পাশাপাশি ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ টুডের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন ‘আমার সুরমা ডটকম’-এর বিশেষ প্রতিবেদক হিসেবেও পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
উল্ল্যেখ যে, কাবিখার টাকায় দলীয় কার্যালয় নির্মাণ করছেন এমপি, চাল পড়া দিয়ে চোর শনাক্ত, অপবাদে যুবকের আত্মহত্যা, তাহিরপুর অভিযোগ নির্যাতনের পর যুবকের মুখে বিষ ঢেলে হত্যা, শিরোনামে দৈনিক যুগান্তরে তিনটি সংবাদ প্রকাশিত হয়। ওইসব সংবাদের জের ধরে হত্যা মামলার আসামীদের প্ররোচনায় এবং অনৈতিকভাবে আর্থিক লাভবান হয়ে তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের পৈলনপুর গ্রামের জীবন টেইলারের ছেলে ঝুমুর নামের এক যুবক নিজেকে শাসক দলের অঙ্গ সংগঠনের কথিত নেতা দাবী করে গত ৯ ফেব্র“য়ারি তাহিরপুর থানায় দু’কলেজ ছাত্র ও সাংবাদিক আজাদকে জড়িয়ে একটি মিথ্যা হয়রানীমূলক মামলা দায়ের করে। ওই মামলায় সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার হাজির হয়ে সাংবাদিক আজাদ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের বিচারক মোঃ সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালতে বিবাদী পক্ষে শুনানি ও জামিন প্রার্থনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট শাহআলম তুলিপ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com